প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:১৩ পি.এম
আব্দুল্লাহপুরে গার্মেন্টস কারখানার দূষণে জনজীবন বিপর্যস্তআব্দুল্লাহপুরে গার্মেন্টস কারখানার দূষণে জনজীবন বিপর্যস্ত -রবিউল আলম রাজু:

-
উত্তরার আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সংলগ্ন নদীর ঘাট এলাকায় খন্দকার সিএনজি পাম্পের পিছনের রাস্তায় অবস্থিত বেঙ্গল ইন্ডিগো লিমিটেড ও বেসিক অ্যাপারেলস লিমিটেড নামের দুটি গার্মেন্টস কারখানার বিরুদ্ধে ভয়াবহ পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে শব্দ দূষণ, বায়ু দূষণ এবং বর্জ্য দূষণের মাধ্যমে পুরো এলাকা বসবাসের অনুপযোগী করে তুলেছে। প্রতিদিন কারখানা থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এলাকাবাসীর। পাশাপাশি ময়লা-আবর্জনা অবাধে ফেলার কারণে আশপাশের বসতবাড়িতে জমে উঠছে নোংরা বর্জ্য।
বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরির দক্ষিণ পাশে অবস্থিত বসতবাড়িগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা জানান, ঘরের ভেতর ও আঙিনায় প্রতিনিয়ত ময়লা জমে থাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে।
ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি একাধিকবার গার্মেন্টস কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। নেই পরিবেশ দূষণ রোধে কোনো বর্জ্য ব্যবস্থাপনা বা পরিশোধন ব্যবস্থা (ইটিপি)।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। তারা অবিলম্বে কারখানাগুলোর বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট গার্মেন্টস কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.