বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ ময়দানে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে মাঠটিতে। বিভিন্ন এলাকা থেকে মিছিল ও শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে উপস্থিত হন।
এসময় মাঠে উপস্থিত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। পুরো এলাকা এখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান ময়মনসিংহে জনসভা শেষে গাজীপুর ও রাজবাড়ীর জনসভা সম্পন্ন করে উত্তরা আজমপুর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ ১৭ বছর পর এটিই তারেক রহমানের প্রথম জনসভা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। “তারেক জিয়া আসছেন”—এই স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে, এমনকি আশপাশের সড়ক ও অলিগলিতেও মানুষের ভিড় দেখা গেছে।
নেতাকর্মীরা বলছেন, এই জনসভা আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে নতুন গতি এনে দেবে এবং দলকে আরও ঐক্যবদ্ধ করবে।
জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.