রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে অবস্থিত রমজান মার্কেটের পর্দা ও ফার্নিচারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে সহযোগিতা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.