
ঢাকা-১৮ আসনের বিএনপির বিজয়ী সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উত্তরা সর্বোচ্চ ওলামায়ে আম্মাইন পরিষদ-এর নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় উত্তরায় তার নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত আলেম-ওলামারা তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দ্বীনি মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আলেম সমাজকে সর্বোচ্চ সম্মান ও গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকলের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী দামাত বারকাতুহুম, নির্বাহী সভাপতি হেফায়েতুল্লাহ আজহারী দামাত বারকাতুহুম সহ-সভাপতি আল্লামা আনিসুর রহমান দামাত বারকাতুহুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.