
ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মিলন মিয়া নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার ঢাকার একটি সৌজন্য সাক্ষাতে তারা নবনির্বাচিত এমপির হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা বলেন, ঢাকা-১৮ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি যুবদলসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময়কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.