উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মিলন মিয়ার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের কুশল বিনিময় উপলক্ষে এক বিরাট ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার সুবিধাবঞ্চিত গরিব ও সাধারণ মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারপূর্ব বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি আপনাদেরই এমপি। যেকোনো সমস্যায় আমাকে জানাবেন। আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করবো।” তিনি দলমত নির্বিশেষে সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.