নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের ফলসি গ্রামে মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনায় এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছেন তাদের সন্তানেরা। শহরে বসবাস করলেও তারা নিজেদের গ্রামের বাড়িতে এসে এই আয়োজন করেন।
জানা যায়, মরহুম নানা-নানুর দোয়া ও রূহের মাগফিরাত কামনায় তাদের ছেলেরা (মামারা) ফলসি গ্রামে নিজ বাড়িতে রোজার ইফতারের ব্যবস্থা করেন। এ সময় গ্রামের সকল মানুষকে দাওয়াত করে একসাথে ইফতার করানো হয়।
ইফতার মাহফিলে গ্রামের বহু মানুষ উপস্থিত ছিলেন। সবাই মরহুমদের জন্য দোয়া করেন এবং তাদের পরিবারের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। এমন আয়োজনের মাধ্যমে পারিবারিক বন্ধন ও গ্রামের মানুষের মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিতরা জানান।
অনুষ্ঠান শেষে মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.