
মামুন মোল্লা
গোপালগঞ্জ শহরের বিভিন্ন তেল পাম্পে হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। শুক্রবার সন্ধ্যার পর থেকে শহরের কয়েকটি পাম্প ঘুরেও কোথাও তেল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্তত তিনটি তেল পাম্পে গিয়ে চালকরা তেল না পেয়ে ফিরে আসছেন। তেল না পাওয়ায় অনেকেই মোটরসাইকেল নিয়ে পাম্পে অপেক্ষা করছেন। এতে পাম্প এলাকায় মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, তারা একের পর এক পাম্পে ঘুরেও তেল পাননি। হঠাৎ তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। কেউ কেউ জরুরি কাজে বের হয়ে মাঝপথে সমস্যায় পড়ছেন।
এ বিষয়ে পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান, সরবরাহ সংকটের কারণে সাময়িকভাবে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে আবার তেল বিক্রি শুরু হবে বলে জানান তারা।
এদিকে তেল সংকটের কারণে শহরের বিভিন্ন পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় বাড়ছে এবং জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.