___________
খিলক্ষেত প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হইছে। ২৫ রমজান,তাং১৫/ ৩/২৬/ সাল পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খিলক্ষেত এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক মিল্লাত, সহ সভাপতি ফারহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান সাঞ্জু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন। সাংবাদিক আব্দুর রাজ্জাক, বিপ্লব হোসেন, মোহাম্মদ নুরু, জাহিদ আহমেদ, কাওলার দাদাভাই এবং অন্যান্য সংবাদকর্মী ও নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাসে একসঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই ইফতার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
খিলক্ষেত প্রেসক্লাব প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বার্ষিক ইফতার অনুষ্ঠান কার্যক্রম শুরু, দেশের প্রথিতযশা সাংবাদিক, সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সুধীজন একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইফতারের আগ মুহূর্তে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজক কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও আমারা সফল হয়েছি।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.