মামুন মোল্লা
গোপালগঞ্জ শহরে উটের মাংস বিক্রির একটি ব্যতিক্রমী উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহরের কালেক্টর বাজারে আনা উটটি নির্ধারিত পরিমাণে বিক্রি না হওয়ায় পুনরায় খামারে ফেরত পাঠানো হয়েছে।
উদ্যোক্তারা জানান, প্রায় ৫০০ কেজি উটের মাংস বিক্রির লক্ষ্যে ৫০০টি টোকেন ইস্যু করা হয়েছিল। তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা না পাওয়ায় মাত্র ৫০ শতাংশ টোকেন বিক্রি হয়। বাকি ৫০ শতাংশ টোকেন বিক্রি না হওয়ায় পুরো কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন তারা।
এদিকে, যারা আগেই টোকেন কিনে টাকা জমা দিয়েছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, গোপালগঞ্জে উটের মাংস খাওয়ার তেমন প্রচলন না থাকায় সাধারণ মানুষের আগ্রহ কম ছিল। ফলে এই উদ্যোগটি শেষ পর্যন্ত সফলতা পায়নি।
উদ্যোক্তারা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নেওয়ার আগে স্থানীয় চাহিদা ও মানুষের খাদ্যাভ্যাস বিবেচনায় রাখার কথা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.