
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাইক্রোবাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীবাসকাঠি গ্রামের বটতলা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে নববধূ, জামাইসহ তাদের আত্মীয়-স্বজন শ্বশুরবাড়িতে যাওয়ার পথে শ্রীবাসকাঠি চৌরাস্তায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে তারা যাত্রীদের উপর হামলা চালিয়ে মারধর করে এবং গাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ডাকাতদের হামলায় নারী-পুরুষসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
এ বিষয়ে মুকসুদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক -তানিয়া ইসলাম সুমি
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :৩৮ মা ভবন ৫ম তলা বেড়ীবাঁধ সংলগ্ন আব্দুল্লাহপুর উত্তরা ঢাকা-১২৩০
মোবাইলঃ ০১৯৭৯৩০৮৫১৭,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.