
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা সিরাজুল হক কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সহকারী অধ্যক্ষ শামসুল আলম এবং অধ্যাপক সুমন হাজারী। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আজিজ বলেন, "স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার গৌরব অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে হবে।"
শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.