গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নের বটবাড়ী এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মানব পাচারকারী হিসেবে অভিযুক্ত ডালিম ও তার স্ত্রী নদী বেগমের বিরুদ্ধে। নিজের অপরাধ আড়াল করতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মহামান্য আদালতে ভুয়া মামলা দায়েরের অভিযোগে এখন এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার জানায়, ডালিম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। সাম্প্রতিক ঘটনায় নিজের দায় এড়াতে সে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করে নিরীহ মানুষকে হয়রানির ফাঁদে ফেলছে।
এদিকে, তার স্ত্রী নদী বেগমের বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, তিনি নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছেন। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
ভুক্তভোগী পরিবার, সচেতন মহল ও স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন—ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.