
জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় ফিলিং স্টেশনগুলোতে নিজে উপস্থিত থেকে নিয়মিত খোঁজ রাখছেন, মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। তিনি পাম্প কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, কাগজপত্রবিহীন কোনো যানবাহনে যেন জ্বালানি সরবরাহ না করা হয়। পাম্পে তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্যাগ অফিসার হিসেবে নিরলস দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। তিনি তদারকি করছেন যাতে সাধারণ মানুষ হয়রানি ছাড়া তেল পায় এবং প্রকৃত গ্রাহকরাই যেন অগ্রাধিকার পায়।
একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ নিজে পুলিশ সদস্যদের নিয়ে মাঠে রয়েছেন। ওসির উপস্থিতিতে পুলিশ বাহিনী পাম্পে আসা মোটরসাইকেল চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন। কাগজপত্র সঠিক থাকলেই কেবল গ্রাহকরা তেলের জন্য সিরিয়াল পাচ্ছেন। প্রশাসনের এমন কঠোর অবস্থানে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। অনেক চালক জানান, আগে কাগজপত্র ছাড়াই অনেকে বিশৃঙ্খলা করত, কিন্তু প্রশাসনের এই তদারকির ফলে এখন সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন জ্বালানি অপচয় রোধ হচ্ছে, অন্যদিকে লাইসেন্স বিহীন চালকদের সংখ্যাও কমে আসবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনে এই নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.