মেলান্দহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এই ঘটনায় আটককৃতদের মধ্যে রয়েছেন মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আলামিন শিলু, যিনি গুজামানিকা গ্রামের মৃত মজনু শেখের ছেলে। গ্রেপ্তারকৃত অন্যজন হলেন হাজরাবাড়ি পৌর সেচ্ছাসেবকলীগ সাবেক নেতা আইয়ুব আলী, যিনি স্থানীয় ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
দুই ভিন্ন রাজনৈতিক নেতার একত্রে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার এই ঘটনাটি পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.