আসন্ন ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে মোঃ ইমরুল হোসেন মোল্লা নিজেকে তুলে ধরেছেন। স্থানীয় যুবসমাজের অহংকার ও সমাজসেবায় নিবেদিত একজন তরুণ মুখ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, এই প্রার্থী একজন পরোপকারী ও বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পিছপা হন না। তার সততা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই ৭ নং ওয়ার্ডের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রার্থী জানান, “আমি জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছি। যদি এলাকাবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাবো।”
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ নং নিজড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, একজন সৎ ও যোগ্য প্রতিনিধির হাত ধরেই ৭ নং ওয়ার্ডে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরিশেষে ৭ নং ওয়ার্ড সহ মুসলিম পরিবারের সকলকে ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করলেন নির্বাচনী প্রচারণা।
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.