গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নং নিজড়া ইউনিয়নের পরিচিত মুখ, সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা সরদার আকিবুল ইসলাম (আকিব) দিন দিন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হচ্ছেন। তার ধারাবাহিক সেবামূলক কার্যক্রমে নিজড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গ্রামজুড়ে এখন একটাই আলোচনা— “মানুষের বিপদে-আপদে সবার আগে পাশে দাঁড়ান আকিব।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। চিকিৎসা সহায়তা, গরিব পরিবারের খোঁজখবর নেওয়া, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি নিজড়া ইউনিয়নে আয়োজিত চক্ষু সেবা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সরদার আকিবুল ইসলাম (আকিব)। এলাকার অসংখ্য সাধারণ মানুষ বিনামূল্যে চোখের অপারেশন সহ সু- চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়নের সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, “আকিব শুধু একজন সমাজসেবক নন, তিনি গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল। তার মতো মানবিক মানুষই সমাজের জন্য প্রয়োজন।”
নিজড়া ইউনিয়নের তরুণ সমাজও আকিবের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে বলে জানা গেছে। সাধারণ মানুষের আশা, ভবিষ্যতেও তিনি মানবসেবার এ ধারা অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.