মিথুন
“এক শিক্ষার্থী, একটি গাছ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ মে ২০২৬ তারিখে এম এইচ খান ডিগ্রী কলেজের মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল স্যার, সম্মানিত ম্যাডাম ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজের শিক্ষকবৃন্দ। তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে অংশগ্রহণ করে। প্রিন্সিপাল স্যার নিজ হাতে গাছের চারা রোপণ করে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে পুরো কলেজ মাঠে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠান শেষে সকলের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়—
“আজকের একটি গাছ, আগামীর সুন্দর পৃথিবী।”
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.