মামুন মোল্লা
গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে আস্থার আরেক নাম মেহেদী খান। তিনি শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং সুখে-দুঃখে মানুষের পাশে থাকা একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় ব্যাপক পরিচিত।
স্থানীয়দের ভাষ্যমতে, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন, যিনি কোনো বিপদে মেহেদী খানকে পাশে পাননি। রাত-দিন, ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগ—যখনই কেউ তাকে ডাক দিয়েছেন, তখনই তিনি ছুটে গেছেন মানুষের পাশে। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।
এলাকার রাস্তা-ঘাট সংস্কার, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণমূলক নানা কাজে তার অবদান রয়েছে উল্লেখযোগ্য। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে তার আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা ইতোমধ্যেই জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
৮নং ওয়ার্ডের জনগণ মনে করেন, মেহেদী খান একজন পরিশ্রমী, সৎ ও জনবান্ধব প্রতিনিধি। মানুষের কল্যাণে তার নিরলস কাজ ও আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সবাই।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.