মামুন মোল্লা
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের গরুর হাটে টানা ভারী বৃষ্টির কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। হাটের বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে যাওয়ায় গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, হাটের অধিকাংশ জায়গা কাদাপানি ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে গরুগুলো ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। অনেক গরু কাদার মধ্যে পিছলে পড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পানির মধ্যে থাকার কারণে পশুগুলো দুর্বল হয়ে পড়ছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।
হাটে আসা কয়েকজন গরু ব্যবসায়ী জানান, বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতিও তুলনামূলক কম। পানি জমে থাকায় গরু দেখতেও সমস্যায় পড়ছেন ক্রেতারা। এছাড়া পশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা।
স্থানীয়দের অভিযোগ, হাটে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত পানি সরানোর ব্যবস্থা ও হাটের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরুর হাটের পরিবেশ স্বাভাবিক রাখা যায়।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.