নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরকে দেখতে হাসপাতালে গেছেন এফসি গ্রুপের ব্যবস্থাপক (ম্যানেজার) সরদার আকিবুল ইসলাম। এ সময় তিনি এমপি ডা. কে এম বাবরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকালে সরদার আকিবুল ইসলাম ডা. কে এম বাবরের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
ডা. কে এম বাবর গোপালগঞ্জের সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে সেবামূলক কর্মকাণ্ড ও মানবিক ভূমিকার জন্য পরিচিত। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এফসি গ্রুপের ব্যবস্থাপক সরদার আকিবুল ইসলাম বলেন, “বাবর ভাই আমাদের সবার প্রিয় মানুষ। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমরা উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।”
এদিকে ডা. কে এম বাবরের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.