মামুন মোল্লা :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও বিশাল মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা যুবদল।
শনিবার (৭ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাজ্জাদুর রহমান শিশিরের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল ও র্যালিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলীয় ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাজ্জাদুর রহমান শিশিরের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিল উত্তরা পশ্চিম থানা যুবদলের সাংগঠনিক উপস্থিতি ও ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.