মামুন মোল্লা :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উত্তরা দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান (আপেল)-এর নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থক বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মোঃ মাহমুদুল হাসান (আপেল)-এর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি কর্মসূচিতে বিশেষ মাত্রা যোগ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তির পরিচয় তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.