
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের মাসিক কল্যাণ সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য ট্রাফিক সার্জেন্ট মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) লিয়াকত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রবিউল। তাঁদের উপস্থিতিতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করতে ট্রাফিক সার্জেন্টদের নিষ্ঠা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ভালো ডিউটি পালন এবং দায়িত্বশীল আচরণের জন্য সার্জেন্ট মামুনকে পুলিশ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকালে সার্জেন্ট মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উৎসাহ ও সহযোগিতায় তিনি আগামীতেও আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এ সময় ট্রাফিক দক্ষিণ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply