June 1, 2026
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতির উপর হামলা, থানায় সাধারণ ডায়েরি -(নিজস্ব প্রতিবেদক) : ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা (নিজস্ব প্রতিবেদক) : চুনখোলা বাজারে ইউসুফ এইড অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ও ইউসুফ ইন্টারন্যাশনাল ট্রেড স্পিয়ারের শুভ উদ্বোধন উলপুর ইউনিয়নের গরুর হাটে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও একটি নিরাপদ, মানবিক এবং পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বাণী 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙 এম এইচ খান ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণের আস্থার প্রতীক মেহেদী খান — ৮নং ওয়ার্ডের উন্নয়নে নিরলস এক নাম উন্নয়ন ও সেবায় জনগণের আস্থার প্রতীক চেয়ারম্যান আহম্মেদ আলী মিনা ধলু (নিজস্ব প্রতিবেদকঃ)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

চুনখোলা বাজারে ইউসুফ এইড অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ও ইউসুফ ইন্টারন্যাশনাল ট্রেড স্পিয়ারের শুভ উদ্বোধন

মোঃ মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Thursday, May 28, 2026
  • 16 বার এই সংবাদটি পড়া হয়েছে
  • মামুন মোল্লা 

বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চুনখোলা বাজারে আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে “ইউসুফ এইড অ্যান্ড এডুকেশন ট্রাস্ট” এবং “ইউসুফ ইন্টারন্যাশনাল ট্রেড স্পিয়ার”-এর। উদ্বোধন উপলক্ষে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও ইউসুফ ইন্টারন্যাশনাল ট্রেড স্পিয়ার এবং ইউসুফ এইড অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পরিচালক মুন্সি দিনইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিকদার মাহামুদুল হাসান রেন্টু, মুন্সি সোহেল রানা, মোঃ মিল্টন শেখ, অত্র প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এবং সাংবাদিক মোঃ মামুন মোল্লা। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে শিক্ষা, মানবসেবা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের পরিচালক মুন্সি দিনইসলাম বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost