September 13, 2026
শিরোনাম :
সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ কুড়িগ্রাম, পানির নিচে সরকারি অফিস ও বোরো ক্ষেত। -( হাবিবুর রহমান(মুকুল) কুড়িগ্রাম।)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Wednesday, May 13, 2026
  • 280 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুড়িগ্রাম জেলায় টানা অতিভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন সরকারি অফিস, সড়ক ও নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে জেলার চরাঞ্চল ও নিম্নভূমির বোরো ধানের ক্ষেত ডুবে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। অন্যদিকে রাজারহাট কৃষি আবহাওয়া অফিস ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট, প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউট, জেলা খাদ্যগুদাম ও ফায়ার সার্ভিস স্টেশনসহ একাধিক সরকারি স্থাপনায় হাঁটুসমান পানি জমেছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা চরম দুর্ভোগে পড়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে আসা সেবাগ্রহীতা জনৈক ব্যক্তিবর্গগন বলেন, একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা তৈরি হয়। বহু বছর ধরে এই সমস্যা চলছে, কিন্তু কোনো স্থায়ী
সমাধান হচ্ছে না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

এদিকে টানা বৃষ্টিতে জেলার চরাঞ্চলের বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও ধান ইতোমধ্যে পানির নিচে ডুবে গেছে। আবার অনেক কৃষক কাটা ধান মাড়াই ও শুকানোর কাজে বিপাকে পড়েছেন। পানিতে ভিজে খড় ও ধান পঁচে নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্রায় সকল উপজেলার সকল স্থানে এমন পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে, ডিজেলের সংকটের মধ্যেও কষ্ট করে বিঘা বিঘা জমিতে ধান আবাদ করেছিলকিন্তু হঠাৎ বৃষ্টিতে সব পানির নিচে চলে গেছে। দ্রুত পানি না নামলে সব ধান নষ্ট হয়ে যাবে।

রাজারহাট উপজেলার গতিয়াশাম এলাকার তিস্তা চরের কৃষকরা হতাশা নিয়ে জানান হাঁটুসমান পানির নিচ থেকে ধান কেটে এখন মাড়াই করতে পারছেনা। খড় শুকাতে না পারায় পঁচে যাচ্ছে। ভালো ফলন পেলেও ধান ঘরে তুলতে পারবে কি না সন্দেহ।

সদরের বিভিন্ন পাড়ার বাসিন্দারা বলেন,পানির নিচ থেকে কষ্ট করে ধান কেটে আনা হয়েছে। কিন্তু এখন ধান শুকাতে পারছিনা। আর দুই-একদিন বৃষ্টি হলে সব পঁচে নষ্ট হয়ে যাবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক জমির ধান কাটা হলেও এখনও প্রায় ৫০ শতাংশ জমিতে পাকা ধান রয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এসব জমির ধান কাটতে পারছেন না কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কুড়িগ্রাম কার্যালয়ের উপপরিচালক জানান ভারী বৃষ্টিতে অনেক জমিতে ধানগাছের গলা পর্যন্ত পানি জমে গেছে। এখনও প্রায় অর্ধেক জমির ধান কাটা বাকি রয়েছে। পানি নেমে গেলে কৃষকরা ধান কাটতে পারবেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বেশিরভাগ জমির ধান পেকে গেছে। পানি নেমে গেলে সেগুলো কাটা সম্ভব হবে। তবে পানিতে নিমজ্জিত কিছু জমির পাট ও সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে এই অঞ্চলে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ