September 14, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের একাংশ ধসে পড়েছে( মামুন মোল্লা )

মোঃ মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Wednesday, May 20, 2026
  • 215 বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের একাংশ মঙ্গলবার দুপুরে বিকট শব্দে ধসে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ের ওই ভবনের শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে আকস্মিকভাবে ভবনের অংশ ধসে পড়ায় শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ভবনের ঝুঁকিপূর্ণ অংশে শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন ভবন নির্মাণ এবং নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ