
মামুন মোল্লা :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মোঃ ইকবাল হোসেন। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে পত্রিকার পরিবার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মোঃ ইকবাল হোসেন বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রামীণ মানবকল্যাণ সংস্থা ও ইকবাল নগর হাউজিংয়ে। পাশাপাশি তিনি অপরাধ সংশোধন ও পুনর্বাসন কার্যক্রমের সদস্য এবং টপ নিউজ প্রতিদিনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতা দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পত্রিকা পরিবারের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করা হচ্ছে। একই সঙ্গে তিনি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নতুন দায়িত্ব পালন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
মহান আল্লাহ তাঁর চলার পথ সহজ ও সুন্দর করুন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন—এই প্রার্থনা রইল।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা পরিবারের পক্ষ থেকে মোঃ ইকবাল হোসেনের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
Leave a Reply