September 12, 2026
শিরোনাম :
সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Thursday, June 18, 2026
  • 224 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় পরিবর্তন বা স্থানান্তরের সম্ভাব্য উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, বর্তমান ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সাধারণ জনগণ সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। তাই কার্যালয় স্থানান্তর করা হলে জনদুর্ভোগ বৃদ্ধি পাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আশপাশে রয়েছে একটি হাই স্কুল, সরকারি প্রাইমারী স্কুল, হাসপাতাল, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, খেলার মাঠ এবং গুরুত্বপূর্ণ হাটবাজার। ফলে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে এলাকাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজড়া হাই স্কুল, ও সরকারি প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় হাজার খানেক। নিজড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে রয়েছে বিরাট বাজার,সেখানে ৫/৭ হাজার লোকের সমাগম হয় বলে জানাযায়।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নের মাঝখানে অবস্থিত এই কার্যালয়টি পরিবর্তন করা হলে দূরবর্তী এলাকার জনগণকে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হবে। বিশেষ করে বয়স্ক, নারী ও শিক্ষার্থীদের জন্য সরকারি সেবা গ্রহণ কঠিন হয়ে পড়বে।
একাধিক বাসিন্দা বলেন, “বর্তমান ইউনিয়ন পরিষদের অবস্থান জনগণের সুবিধার কথা বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছিল। এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং ইউনিয়নের প্রায় সব এলাকা থেকে সহজে আসা যায়। তাই অযৌক্তিকভাবে কার্যালয় স্থানান্তর করা হলে আমরা তা মেনে নেব না।”
সচেতন মহল মনে করছে, ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানান্তরের আগে জনগণের মতামত গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় জনমনে অসন্তোষ সৃষ্টি হওয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থান বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ