November 15, 2026
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংঘর্ষে ১০টি গাড়ি; শতাধিক আহতের আশঙ্কা যুবদলের নেতৃত্বে চমক: আলোচনায় শীর্ষে আকরামুল হাসান মিন্টু ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরা পূর্ব  থানা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরা দক্ষিণখান থানা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা হলেন মোঃ ইকবাল হোসেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার মো. সোহেল উল্লাহ 📢 বিশেষ বিজ্ঞপ্তি — সন্ধান চাই 📢 🌹অভিনন্দন ও শুভেচ্ছা 🌹 যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমিনুল হক হিমেলের সক্রিয় উদ্যোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর সহধর্মিণীর গণসংযোগ ও নারী সমাবেশ (রবিউল আলম রাজু)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Monday, February 2, 2026
  • 619 বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী লাভলী ম্যাডাম রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া মাতব্বর বাড়ি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
এ সময় তিনি এলাকার নারী ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। স্থানীয় নারীরা রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, গ্যাস সংযোগের সংকট, বিশুদ্ধ পানির সমস্যা ও নিরাপত্তাজনিত নানা অভিযোগ তুলে ধরেন।
লাভলী ম্যাডাম বলেন, “ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় এলে এলাকাবাসীর সকল ন্যায্য সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে। নারীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হলে তুরাগ এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।
এ সময় যুবদল নেতা মিলন মিয়া, তার স্ত্রী ও কন্যাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে লাভলী ম্যাডামকে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
সমাবেশ শেষে উপস্থিত নারী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এবং শান্তিপূর্ণভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং অনেকে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ