October 27, 2026
শিরোনাম :
ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের গোপালগঞ্জে যুবকের রহস্যজনকমৃত্যু: মরাদেহ ঝুলছিল পরিত্যক্ত ঘরে
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Sunday, October 18, 2026
  • 31 বার এই সংবাদটি পড়া হয়েছে

মামুন মোল্লা:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে সাভারের বিরুলিয়া এলাকায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার একটি উপলক্ষ। সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না।

এ সময় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মিসেস রোজিনা দেওয়ান এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের পরিদর্শন ও আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ