September 14, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

গোপালগঞ্জ-২ আসনে দুই স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থীর লড়াই, ভোটের মাঠে মুখোমুখি লুটুল ও এম এইচ খান মঞ্জু (রবিউল আলম রাজু) :

রবিউল আলম রাজু :
  • প্রকাশের সময় : Monday, February 9, 2026
  • 591 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে দুই স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী কামরুজ্জামান লুটুল ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জুর মধ্যে জমে উঠেছে চ্যালেঞ্জিং লড়াই। আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে কে হবেন সাধারণ মানুষের ভোটে বিজয়ী এমপি—এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা।
দুজন প্রার্থীই সাধারণ মানুষের কাছে আস্থাভাজন হিসেবে পরিচিত। নির্বাচনী প্রচারণায় দুজনই ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু তার পূর্ববর্তী দায়িত্ব পালনকালে এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে আজও অনেক ভোটার তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
ভোটারদের একটি অংশের মতে, উন্নয়ন ও অভিজ্ঞতার দিক থেকে এম এইচ খান মঞ্জু এগিয়ে রয়েছেন এবং তিনি আগামী দিনের এমপি হতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান লুটুলও নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার প্রচারণায় সাধারণ মানুষের সাড়া লক্ষ করা যাচ্ছে।
সব মিলিয়ে গোপালগঞ্জ-২ আসনে এবারের নির্বাচন হয়ে উঠেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে সাধারণ মানুষ কাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ