
উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মিলন মিয়া-কে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকার সর্বস্তরের জনগণ। স্থানীয়দের মতে, বিএনপির দূর সময়ে তিনি উত্তরা পশ্চিম থানা যুবদলের কর্মীদের সংগঠিত ও চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এলাকাবাসী জানান, মিলন মিয়া রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছেন। গরীব ও অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সহায়তা করা তার নিয়মিত অভ্যাস। অসুস্থ, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে তিনি যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে সহায়ক হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “মিলন মিয়া শুধু রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের এলাকার অভিভাবকসুলভ একজন মানুষ। যেকোনো সমস্যায় তাকে কাছে পাওয়া যায়।” আরেকজন বলেন, “১ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে তার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।”
এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরাও মনে করেন, তার সাংগঠনিক দক্ষতা ও মানবিক কাজের অভিজ্ঞতা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে। তাই আসন্ন সময়ে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মিলন মিয়াকে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
এ বিষয়ে মিলন মিয়া বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে তাদের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য।”
এলাকাবাসীর প্রত্যাশা, অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মিলন মিয়া নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
Leave a Reply