November 15, 2026
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সংঘর্ষে ১০টি গাড়ি; শতাধিক আহতের আশঙ্কা যুবদলের নেতৃত্বে চমক: আলোচনায় শীর্ষে আকরামুল হাসান মিন্টু ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরা পূর্ব  থানা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরা দক্ষিণখান থানা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা হলেন মোঃ ইকবাল হোসেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার মো. সোহেল উল্লাহ 📢 বিশেষ বিজ্ঞপ্তি — সন্ধান চাই 📢 🌹অভিনন্দন ও শুভেচ্ছা 🌹 যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমিনুল হক হিমেলের সক্রিয় উদ্যোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

মোঃ মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Friday, March 27, 2026
  • 504 বার এই সংবাদটি পড়া হয়েছে

মামুন মোল্লা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবুজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে গোপালগঞ্জের চন্দ্র দিঘিলিয়া মাদ্রাসার সামনে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি টমটমের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটির সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। এতে টমটমে থাকা সবুজ ঘটনাস্থলেই মারা যায়।
নিহত সবুজ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ৬ নং কান্দি ইউনিয়নের লেবুবাড়ী গ্রামের বাসিন্দা। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুম সবুজকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ