April 16, 2026
শিরোনাম :
উত্তরা পশ্চিম থানায় নববর্ষ বরণে যুবদল ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা (রবিউল আলম রাজু) : ৩৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পরই আদ্রা ইউনিয়ন যুবদল আহ্বায়ক আল আমিন সিলু বহিষ্কৃত ( ​মমিনুল ইসলাম, বিশেষ প্রতিবেদক) মেলান্দহে মাদকবিরোধী বড় অভিযান: ৩৬০০ পিস ইয়াবাসহ যুবদল ও সেচ্ছাসেবকলীগ সাবেক নেতা গ্রেপ্তার (মমিনুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ) বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ (নিজস্ব প্রতিবেদক) : পহেলা বৈশাখে ৫১ নং ওয়ার্ডবাসীকে মোঃ মোসারেফ হোসেন ভুঁইয়ার শুভেচ্ছা (নিজস্ব প্রতিবেদক :) 🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸 বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আজহার হোসেন বাবু (নিজস্ব প্রতিবেদক :) মাদারগঞ্জে জ্বালানি তেল বিতরণে প্রশাসনের কঠোর নজরদারি: কাগজপত্রহীন বাইকারদের মিলছে না তেল -(মমিনুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ) কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাইরাল তাজুলের পাশে দাঁড়াল প্রশাসক ও ‘পথশিশু ফাউন্ডেশন’ (রিদয় খান কুড়িগ্রাম) ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোঃ মোসারেফ হোসেন ভুঁইয়াকে দেখতে চায় এলাকাবাসী (রবিউল আলম রাজু)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

৩৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের পরই আদ্রা ইউনিয়ন যুবদল আহ্বায়ক আল আমিন সিলু বহিষ্কৃত ( ​মমিনুল ইসলাম, বিশেষ প্রতিবেদক)

জামালপুর থেকে- মমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : Monday, April 13, 2026
  • 8 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জামালপুরের মেলান্দহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তারের পর আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আল আমিন সিলু-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

​আজ (১৩ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।

​এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ যুবদল নেতা আল আমিন সিলু ও হাজরাবাড়ি পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আইয়ুব আলীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম।

​গ্রেপ্তারকৃত আল আমিন সিলু মেলান্দহের গুজামানিকা গ্রামের মৃত মজনু শেখের ছেলে। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং সদস্য সচিব সোহেল রানা খান তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত আল আমিন সিলুর কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নিবে না এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​মাদকের মতো গুরুতর অপরাধে দুই ভিন্ন রাজনৈতিক নেতার একত্রে জড়িয়ে পড়ার এই ঘটনাটি পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost