
খুলনা রূপসা সরকারি নদীর পাশের মাটি দিনে দুপুরে চুরি করে কেটে নিয়ে যায় কামরুল শিকদার ও তার দলবল।এ সময় খবরটি ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছাতেই ভূমি অফিসের নায়েব সাহেব তার স্টাফ কে নিয়ে সরাসরি মাটি চুরির স্থলে যায়। তারপর ভূমিদস্যু যুবদল নেতা কামরুল ও তার দলবল অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। সেখানে সাংবাদিক মেহেদি হাসানের ভাই উপস্থিত ঢাকায় তার উপরেও হামলা করে। পরবর্তী নায়েব স্যার সরাসরি এসিল্যান্ড স্যারকে বিষয়টি অবগত করেন। পরবর্তী এসিএন্ড স্যার ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও পরবর্তীতে জরিমানা করে ছেড়ে দেয়। অপরাধী কামরুল ও তার দলবল ছাড়া পেয়ে, তার দল বল নিয়ে সরাসরি সাংবাদিক মেহেদী হাসানের বাড়িতে অতর্কিতভাবে হামলা ভাংচুর ও হুমকি দিতে থাকে। ঘরের ওয়ারড্রপ খুলে ৫০০০০(পন্চাশ) হাজার নগদ টাকা নিয়ে যায়।ওই সময় সাংবাদিক মেহেদী হাসানের মা একা বাড়ি থাকায়, তিনি চিৎকার চেঁচামেচি করলে,আশপাশের লোক ছুটে আসতে থাকলে, তখন কামরুল ও তার দলবল ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার বিবরণ দিয়ে তাৎক্ষণিক বিষয়টি পুলিশে অবগত করা হয়। পরবর্তী পুলিশ সাংবাদিকের বাড়ি পরিদর্শন করেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতংকের মধ্যে দিন পার করছে।
Leave a Reply