July 29, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি, বিমানের পরিচালক প্রশাসনে মিজানুর রশীদ -( নিজস্ব প্রতিবেদক)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, March 7, 2026
  • 427 বার এই সংবাদটি পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রশীদ। বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৯৮ সালে ট্রেইনি অফিসার হিসেবে সংস্থায় যোগদানের পর থেকে দীর্ঘ ২৪ বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন মিজানুর রশীদ। তার নিষ্ঠা, মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পান। এরপর থেকে তিনি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও সাফল্যের সঙ্গে পালন করে আসছেন। এসব যোগ্যতার ভিত্তিতেই তাকে পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

পতিত সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সেইসব কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন, যারা ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন।

শিক্ষাজীবনে মিজানুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেছেন। ফ্রান্স সরকারের বৃত্তি নিয়ে তিনি তুলুজ বিশ্ববিদ্যালয় থেকে আকাশযান ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন।

সেখানে বিমান চলাচল ব্যবসা ও বাজার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া তিনি ফ্রান্সের ইনস্টিটিউট অ্যারোনটিক এ স্পাসিয়াল-এর মর্যাদাপূর্ণ বৃত্তিও অর্জন করেন।

এছাড়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর কাছ থেকে বিমান চলাচল ব্যবসা ব্যবস্থাপনার ওপর বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। বর্তমানে দেশে সংস্থার একজন গুরুত্বপূর্ণ প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত পাঁচ বছর ধরে দেশের একমাত্র সরকার অনুমোদিত বিমান ও আকাশযান বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে শিক্ষকতাও করছেন তিনি।

একজন অভিজ্ঞ পেশাজীবী হিসেবে বিমানের রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিজানুর রশীদ। তার নেতৃত্বে বেশ কয়েকটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালু হয়েছে, যার ফলে প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাব সময়মতো উপস্থাপন করা সম্ভব হচ্ছে। এতে লাভজনক রুট চিহ্নিত করা এবং রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি রাজস্ব বিভাগের অধীনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সেলস ও হিসাব নিরীক্ষা ব্যবস্থা চালু করেছেন। এর ফলে টিকিটসংক্রান্ত আর্থিক অনিয়ম প্রায় নির্মূল হয়েছে এবং ভুল বা কাল্পনিক বুকিংয়ের মতো প্রতারণামূলক কার্যক্রম শূন্যের কোঠায় নেমে এসেছে। এই উদ্যোগের ফলে কোভিড সময়কাল থেকে বিভিন্ন এজেন্সি থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে মিজানুর রশীদ তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সংস্থার কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost