October 28, 2026
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬ উত্তরায় কিশোর গ্যাং দৌরাত্ম্য, অভিযানে উদ্ধার অস্ত্র ও মোটরসাইকেল ( নিজস্ব প্রতিবেদ)ক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Sunday, March 1, 2026
  • 651 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার হামজা বিল্লাহসহ ৮জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে একদল কিশোর গ্যাং সদস্য পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা নং-৮ দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই আবু সাঈদ।

পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মো. হামজা বিল্লাহ (১৬), পিতা: মাসুম বিল্লাহ; সজীব (১৯); ইমতিয়াজ আহমেদ (১৯); মো. আইকুল (১৭); জাবির (১৭); মো. সোহাগ (১৭); হান্নান (১৭) ও সাকিব (১৬)।

থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে হামজা বিল্লাহসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ৩০ ইঞ্চি লম্বা কাঠের লাঠি (নিচের অংশ চারদিকে লোহা দ্বারা আবৃত), একটি এসএস পাইপের সঙ্গে চেইন স্প্রোকেটের কাটা অংশ সংযুক্ত লোহার তৈরি অস্ত্র এবং ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার সুত্র জানায়, “উত্তরা ১১ নম্বর সেক্টরে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় কিছু দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়। পরে অভিযান চালিয়ে হামজা বিল্লাহসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে একই থানা এলাকা থেকে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫)। এছাড়া ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার হয়েছেন—মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩) ও মো. স্বপন মিয়া (৩৪)।

সব মিলিয়ে পুলিশ আক্রান্ত (কিশোর গ্যাং) মামলায় ৮ জন, প্রতারণা মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ৭ জনসহ মোট ১৬ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে নিয়মিত অভিযান ও টহল জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ