September 13, 2026
শিরোনাম :
সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

রূপসায় সংসদ সদস্য হেলাল এই বিজয় একক কোনো ব্যক্তি বা দলের বিজয় নয়,এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম ত্যাগ ও সফলতার বিজয় (এসএম নুর ইসলাম)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Friday, February 13, 2026
  • 342 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা-৪ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের এই বিজয় একক কোনো ব্যক্তি বা দলের বিজয় নয়,এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম ত্যাগ ও সফলতার বিজয়। এই বিজয় প্রমান করে দেয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দেশের প্রতি কতটা ত্যাগী এবং সাহসী। তিনি বলেন এই বিজয়ের পরে আমাদের খুলনা-৪ অঞ্চলে সকল ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ,নির্বিঘ্নে যাতে বসবাস করতে পারে তার সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। বিজয়ের আনন্দকে পুঁজি করে কেউ কোনো সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। একটি মহল এই নির্বাচনে ভেবেছিলো বাংলাদেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করে এদেশের মুক্তিকামী মানুষকে নিরাপত্তাবিহীন অবস্থায় ঠেলে দিবে কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশের জনগন ভেঙ্গে দিয়েছে।

তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সর্বস্তরের জনগনের
ফুলে ফুলে সিক্ত হন এবং মতবিনিময় ও খন্ড খন্ড সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
তিনি ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুম্মাবাদ তার নিজ এলাকায় আইচগাতি কাজীপাড়া জামে মসজিদ ও বিকাল থেকে মধ্যরাত অবধি রূপসা উপজেলার আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখাল, ডোবা, গোয়ারা, শিয়ালি, চাঁদপুর, বামনডাঙ্গা এলাকায় মতবিনিময় সভা শেষে তেরোখাদা ও দিঘলিয়ার বিভিন্ন এলাকায় কুশল বিনিময় শেষে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর,সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম এ আঃ মালেক,সদস্য সচিব মিকাইল বিশ্বাস,বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য,আরিফ মোল্যা,সৈয়দ মাহমুদ আলী,বশির হায়দার পল্টু, মোকাররম হোসেন,খায়রুল আলম খোকন,সেলিম রেজা,রাজু কুমার দাস,সমর কুমার মন্ডল,শান্তিরাম মল্লিক, ব্রজেন মজুমদার,চন্ডীবর মালি,বীর মুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস,রাজীব মহলী, নির্মল চন্দ্র সরদার, দ্বীপ্তিশ্বর বিশ্বাস, অমল শিকদার,নিখিল মল্লিক,সনজিত মজুমদার, পূর্ণেন্দু মন্ডল,মহেন মজুমদার, প্রান গোপাল বিশ্বাস,গোবিন্দ বিশ্বাস, রনি লস্কর, রাধাকান্ত শিকদার,ইমতিয়াজ আলী সুজন,দূর্জয় রায়, ফারুক আহম্মেদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ