September 11, 2026
শিরোনাম :
সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Friday, August 14, 2026
  • 112 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাবিবুর রহমান মুকুল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সভাপতি ও সম্পাদক সহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪০টি বুথে জেলার ৯ উপজেলার মোট ৪৫১৮ জন ভোটার ভোটদানে অংশ নিবেন।

নির্বাচন কমিশনার ডাক্তার মাহফুজার রহমান মজনু জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট উৎসব চলছে। জেলার শ্রমিকদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নানান পেশার লোকজন পর্যবেক্ষণ করছেন। জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ সম্পাদক ছামসুজামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশী সহ বিভিন্ন মিডিয়ার লোকজন ভোট উৎসব পর্যবেক্ষণ করছেন।

এদিকে গতকাল ঠিক ভোট গ্রহনের আগের দিন একটি পক্ষ বিভিন্ন ইসু উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে, সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রাথী মোস্তফা কামাল বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ভোট গ্রহন স্থগিতের জন্য দাবী জানায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ