July 29, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

কাউন্সিলর হিসাবে মিলন মিয়াকে দেখতে চায় এলাকাবাসী -( রবিউল আলম রাজু) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Tuesday, February 17, 2026
  • 475 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঢাকা ১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বিশ্বস্ত কর্মী ও বিএনপির দুঃসময়ের পরীক্ষিত সংগঠক উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সফল আহ্বায়ক মিলন মিয়াকে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে বর্তমানে কাউন্সিলর পদে মিলন মিয়াকে প্রার্থী করার দাবিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। স্থানীয়রা জানান, বিএনপি’র দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে দলের আন্দোলন-সংগ্রামে সাহসী নেতৃত্ব দিয়েছেন মিলন মিয়া। যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন আস্থাভাজন ও জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিত।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী হিসেবে মিলন মিয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি ইতোমধ্যে ১ নং ওয়ার্ডবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “বিএনপি’র দুঃসময়ে যিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকেই আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই। মিলন মিয়া হলে ১ নং ওয়ার্ডে উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”
এদিকে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সফল আহ্বায়ক মিলন মিয়া বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। দল যদি আমাকে দায়িত্ব দেয় এবং জনগণ পাশে থাকে, তবে ১ নং ওয়ার্ডের মানুষের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য।”
বর্তমানে মিলন মিয়াকে কাউন্সিলর প্রার্থী করার দাবিতে ১ নং ওয়ার্ডজুড়ে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর পদপ্রার্থী ঘোষণা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost