March 14, 2026
শিরোনাম :
যানজট নিরসনে ভলেন্টিয়ার টিম গঠনের প্রত্যয়, উত্তরা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সহ আলোচনা সভা অনুষ্ঠিত -( রবিউল আলম রাজু) : ১২ নম্বর খালপাড়ের ফুটপাত দখল নিয়ে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে -(নিজস্ব প্রতিবেদক) এতিমদের সাথে সেহরি খেয়েছেন ঢাকা–১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন-( রবিউল আলম রাজু) : ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোঃরিপন বেপারীকে দেখতে চায় এলাকাবাসী -(রবিউল আলম রাজু) : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত, আহত ২ দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি, বিমানের পরিচালক প্রশাসনে মিজানুর রশীদ -( নিজস্ব প্রতিবেদক) মজুদ থাকার পরও পাম্পে পাম্পে পেট্রোল–অকটেন সংকট, ভোগান্তিতে বাইকার ও সাধারণ মানুষ গোপালগঞ্জে তেল সংকট: পাম্পে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা টিএনটি এক্সপ্রেস ক্রীড়া ও সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন- ( রিদয় খান -রৌমারী):
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ( নিজস্ব প্রতিবেদক) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, February 21, 2026
  • 89 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রথমে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্যরা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost