July 30, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হলেন মোঃ জামিম হোসেন (জামিল) -(নিজস্ব প্রতিবেদক)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, February 21, 2026
  • 399 বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন মোঃ জামিম হোসেন (জামিল)। তিনি পরিবর্তন, স্মার্ট ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নির্বাচনী পোস্টার ও প্রচারণায় তিনি ইসলামভিত্তিক ন্যায়বিচার, আদর্শ সমাজ গঠন এবং জনসেবাকে মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। পোস্টারে উল্লেখ করা হয়, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখতে চান তিনি।
মোঃ জামিম হোসেন (জামিল) সদ্য সার্বিক উন্নয়নশীল একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। স্থানীয় জনগণের মধ্যে তাঁর পরিচিতি এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যেই এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন,
“আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে ৪৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয় সূত্র জানায়, তাঁর প্রার্থিতাকে কেন্দ্র করে ওয়ার্ডজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। পোস্টার ও ব্যানারে ভরে উঠছে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লা। সাধারণ ভোটাররা একজন তরুণ, শিক্ষিত ও নীতিনিষ্ঠ জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।
বিশ্লেষকদের মতে, ৪৭ নম্বর ওয়ার্ডে এবার প্রতিদ্বন্দ্বিতা কঠিন হলেও জামিম হোসেন (জামিল) যদি জনসম্পৃক্ততা বাড়াতে পারেন, তবে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
এদিকে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন,
“আপনাদের ভোটই হবে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রথম ধাপ।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost