March 14, 2026
শিরোনাম :
যানজট নিরসনে ভলেন্টিয়ার টিম গঠনের প্রত্যয়, উত্তরা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সহ আলোচনা সভা অনুষ্ঠিত -( রবিউল আলম রাজু) : ১২ নম্বর খালপাড়ের ফুটপাত দখল নিয়ে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে -(নিজস্ব প্রতিবেদক) এতিমদের সাথে সেহরি খেয়েছেন ঢাকা–১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন-( রবিউল আলম রাজু) : ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোঃরিপন বেপারীকে দেখতে চায় এলাকাবাসী -(রবিউল আলম রাজু) : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত, আহত ২ দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি, বিমানের পরিচালক প্রশাসনে মিজানুর রশীদ -( নিজস্ব প্রতিবেদক) মজুদ থাকার পরও পাম্পে পাম্পে পেট্রোল–অকটেন সংকট, ভোগান্তিতে বাইকার ও সাধারণ মানুষ গোপালগঞ্জে তেল সংকট: পাম্পে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা টিএনটি এক্সপ্রেস ক্রীড়া ও সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন- ( রিদয় খান -রৌমারী):
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

চাকরির নামে সংঘবদ্ধ প্রতারণা: উত্তরায় ‘সিকিউরিটি সার্ভিস’ ব্যানারে হাজারো তরুণের কাছ থেকে অর্ধকোটি টাকা লুট -( নিজস্ব প্রতিবেদক)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, February 28, 2026
  • 121 বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানী উত্তরা ৪ নং সেক্টরে ২ নাম্বার রোডে ১৩ নাম্বার বাড়ীর নীচতলায় চাকরি দেওয়ার নামে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সংঘবদ্ধভাবে প্রতারণা করে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তরার একটি চক্রের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকর্ষণীয় বেতনের বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীদের ফাঁদে ফেলছিল তারা।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, উত্তরার শাকিল ও নাঈম নামে দুই ব্যক্তি একটি বাসা ভাড়া নিয়ে উত্তরার সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে। তারা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিকিউরিটি গার্ড ও কল সেন্টার অপারেটর নিয়োগের কথা বলে বিজ্ঞাপন প্রচার করত। বিজ্ঞাপনে ব্যাংক, এটিএম বুথ, গার্মেন্টস, বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল ও বিদেশি প্রকল্পে চাকরির লোভ দেখানো হতো।
প্রথম ধাপে রেজিস্ট্রেশনের নামে ৬০০ টাকা নেওয়া হয়। পরে ইন্টারভিউয়ের কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা আদায় করা হয়। চাকরিতে যোগ দেওয়ার পর বেতন না দিয়ে নতুন চাকরিপ্রার্থী সংগ্রহের মাধ্যমে কমিশন আদায়ের নির্দেশ দেওয়া হয়। এটিকেই ‘বেতন’ হিসেবে দেখানো হতো।
এক ভুক্তভোগী (২০) জানান, কল সেন্টারের চাকরির কথা বলে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়। টাকা ফেরত চাইলে তাকে একটি কাগজে স্বাক্ষর করানো হয়, যেখানে লেখা ছিল—টাকা ফেরত দাবি করা যাবে না। তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।
রাজশাহীর বাগমারা উপজেলার মো. হুমায়ুন আজাদ (১৮) বলেন, “আমাকে মার্কেটিংয়ের চাকরি দেওয়ার কথা বলে ১১ হাজার টাকা নেওয়া হয়। পরে আমি আরও দুইজনকে নিয়ে আসি। তারা পালিয়ে গেলে পুরো প্রতারণা বুঝতে পারি। প্রতিবাদ করায় আমাকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়।”
ভুক্তভোগীদের অভিযোগ, ট্রেনিংয়ের নামে চাকরিপ্রার্থীদের একটি কক্ষে আটকে রাখা হতো এবং ঠিকমতো খাবার দেওয়া হতো না। ভয়ভীতি দেখিয়ে কাউকে মুখ খুলতে দেওয়া হতো না।
ভুক্তভোগীদের দাবি, গত এক বছরে দুই থেকে আড়াই হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে নিয়োগ ফরম পূরণের মাধ্যমে এই চক্রটি অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী উত্তরা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই বলেন, “সিকিউরিটি সার্ভিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাকিলের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost