September 14, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

৫১ নং ওয়ার্ডে জনপ্রত্যাশা: কাউন্সিলর হিসেবে মোসারেফ হোসেন ভুঁইয়াকে দেখতে চায় এলাকাবাসী (নিজস্ব প্রতিবেদক):

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Tuesday, March 31, 2026
  • 545 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৫১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন এলাকাবাসী। এই প্রেক্ষাপটে এলাকার সর্বস্তরের মানুষের মুখে উচ্চারিত হচ্ছে একটি নাম—মোসারেফ হোসেন ভুঁইয়া।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোসারেফ হোসেন ভুঁইয়া। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন। ফলে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।
এলাকাবাসীর মতে, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা উন্নয়ন, ময়লা-আবর্জনা অপসারণ, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন দক্ষ ও জনবান্ধব প্রতিনিধি প্রয়োজন। তারা মনে করেন, মোসারেফ হোসেন ভুঁইয়া নির্বাচিত হলে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে।
একাধিক বাসিন্দা জানান, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি আমাদের পাশে থাকবেন, কথা শুনবেন এবং কাজ করবেন। মোসারেফ হোসেন ভুঁইয়া সেই যোগ্যতা রাখেন।”
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও, এলাকাজুড়ে তাকে ঘিরে আলোচনা ও সমর্থন দিন দিন বাড়ছে। সচেতন মহলের মতে, জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হবে।
এ বিষয়ে মোসারেফ হোসেন ভুঁইয়ার বক্তব্য জানতে চেষ্টা করা হলে তিনি বলেন, “এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। তাদের সিদ্ধান্তকেই আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।”
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এলাকাবাসীর এই প্রত্যাশা বাস্তবে রূপ নেয় কিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ