March 14, 2026
শিরোনাম :
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নাজমুল আলম নাজুকে দেখতে চায় রংপুরবাসী -(রবিউল আলম রাজু) : যানজট নিরসনে ভলেন্টিয়ার টিম গঠনের প্রত্যয়, উত্তরা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সহ আলোচনা সভা অনুষ্ঠিত -( রবিউল আলম রাজু) : ১২ নম্বর খালপাড়ের ফুটপাত দখল নিয়ে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে -(নিজস্ব প্রতিবেদক) এতিমদের সাথে সেহরি খেয়েছেন ঢাকা–১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন-( রবিউল আলম রাজু) : ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোঃরিপন বেপারীকে দেখতে চায় এলাকাবাসী -(রবিউল আলম রাজু) : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত, আহত ২ দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি, বিমানের পরিচালক প্রশাসনে মিজানুর রশীদ -( নিজস্ব প্রতিবেদক) মজুদ থাকার পরও পাম্পে পাম্পে পেট্রোল–অকটেন সংকট, ভোগান্তিতে বাইকার ও সাধারণ মানুষ গোপালগঞ্জে তেল সংকট: পাম্পে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

বিএনপিকে দেশের মানুষ মনেপ্রাণে ভালোবাসে বলেই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই বিজয়ী করবে ইনশাআল্লাহ হেলাল – (খুলনা প্রতিনিধি)

খুলনা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : Tuesday, January 27, 2026
  • 159 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,

দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই বিভিন্ন জেলা সফর করছেন। তার ঘোষিত নির্বাচনী ইশতেহারে শুধু জনগণের প্রত্যাশার প্রতিফলনই নয়, বরং বিএনপির রাষ্ট্রচিন্তা ও তার ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনাও স্পষ্টভাবে উঠে এসেছে।
বিএনপিকে দেশের মানুষ মনেপ্রাণে ভালোবাসে বলেই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই বিজয়ী করবে ইনশাল্লাহ।
পূর্বের সব সরকারি সুবিধা বহাল থাকবে, পাশাপাশি নতুন করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের জন্য আধুনিকায়ন সুযোগ-সুবিধা গড়ে তুলবে। বিএনপি একমাত্র জনগণের দল। দেশের মানুষের সুখ দুঃখের সাথী বিএনপি ।
ফ্যামিলি কার্ড নিয়ে একটি মহল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চক্রান্তকারীদের কথায় দেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দিবে না।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল ও আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মোল্যা জাহিদ হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, সরদার ফরিদ আনোয়ার, ফেরদৌস আহম্মেদ, নিয়াম মল্লিক সহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost