September 16, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

গোপালগঞ্জ-২ আসনে এম এইচ খান মঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Tuesday, January 27, 2026
  • 532 বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও হরিণ মার্কার প্রতীকধারী এম এইচ খান মঞ্জুর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এম এইচ খান মঞ্জু গোপালগঞ্জের কৃতি সন্তান হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি গোপালগঞ্জের মাটি ও মানুষের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য এবং বিগত সময়ে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সমর্থকদের দাবি, তার জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা বলেন, গোপালগঞ্জের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় এম এইচ খান মঞ্জুর বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ বিষয়ে এম এইচ খান মঞ্জু বলেন,
“আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি গোপালগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ