September 16, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ধানের শীষের প্রতীক তুলে দিলেন তারেক রহমান, ঢাকা-১৮ আসনে মাঠে নামলেন এস এম জাহাঙ্গীর (রবিউল আলম রাজু) :

রবিউল আলম রাজু :
  • প্রকাশের সময় : Saturday, January 31, 2026
  • 462 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, “আজ থেকে এস এম জাহাঙ্গীর উত্তরাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে কাজ করবে। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
প্রতীক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল পশ্চিম থানার আহ্বায়ক মিলন মিয়া, যুবদলের নেতা মাসুদ রানা ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, এস এম জাহাঙ্গীর একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। তার মনোনয়ন ও ধানের শীষ প্রতীক পাওয়ার মাধ্যমে ঢাকা-১৮ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম নতুন গতি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ধানের শীষ প্রতীক নিয়ে এলাকায় প্রচার-প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ