
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আনন্দে উত্তরা পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এক বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই মিলাদ মাহফিলের আয়োজন করেন উত্তরা পশ্চিম থানা যুবদলের আহবায়ক মিলন মিয়া। অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য এবং নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের এই বিজয় গণতন্ত্রের বিজয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মিলাদ মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply