June 1, 2026
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতির উপর হামলা, থানায় সাধারণ ডায়েরি -(নিজস্ব প্রতিবেদক) : ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা (নিজস্ব প্রতিবেদক) : চুনখোলা বাজারে ইউসুফ এইড অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ও ইউসুফ ইন্টারন্যাশনাল ট্রেড স্পিয়ারের শুভ উদ্বোধন উলপুর ইউনিয়নের গরুর হাটে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও একটি নিরাপদ, মানবিক এবং পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বাণী 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙 এম এইচ খান ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণের আস্থার প্রতীক মেহেদী খান — ৮নং ওয়ার্ডের উন্নয়নে নিরলস এক নাম উন্নয়ন ও সেবায় জনগণের আস্থার প্রতীক চেয়ারম্যান আহম্মেদ আলী মিনা ধলু (নিজস্ব প্রতিবেদকঃ)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

মাদারগঞ্জে জ্বালানি তেল বিতরণে প্রশাসনের কঠোর নজরদারি: কাগজপত্রহীন বাইকারদের মিলছে না তেল -(মমিনুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Tuesday, April 7, 2026
  • 129 বার এই সংবাদটি পড়া হয়েছে
    1.  মাদারগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সুশৃঙ্খল বণ্টন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বর্তমানে উপজেলার লাবনী ফিলিং স্টেশন ও তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের সঠিক কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে, পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না।

​জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় ফিলিং স্টেশনগুলোতে নিজে উপস্থিত থেকে নিয়মিত খোঁজ রাখছেন, মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। তিনি পাম্প কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, কাগজপত্রবিহীন কোনো যানবাহনে যেন জ্বালানি সরবরাহ না করা হয়। পাম্পে তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্যাগ অফিসার হিসেবে নিরলস দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। তিনি তদারকি করছেন যাতে সাধারণ মানুষ হয়রানি ছাড়া তেল পায় এবং প্রকৃত গ্রাহকরাই যেন অগ্রাধিকার পায়।

​একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ নিজে পুলিশ সদস্যদের নিয়ে মাঠে রয়েছেন। ওসির উপস্থিতিতে পুলিশ বাহিনী পাম্পে আসা মোটরসাইকেল চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করছেন। কাগজপত্র সঠিক থাকলেই কেবল গ্রাহকরা তেলের জন্য সিরিয়াল পাচ্ছেন। প্রশাসনের এমন কঠোর অবস্থানে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। অনেক চালক জানান, আগে কাগজপত্র ছাড়াই অনেকে বিশৃঙ্খলা করত, কিন্তু প্রশাসনের এই তদারকির ফলে এখন সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন জ্বালানি অপচয় রোধ হচ্ছে, অন্যদিকে লাইসেন্স বিহীন চালকদের সংখ্যাও কমে আসবে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনে এই নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost